ইসমাইল ছোট রায় দুর্গা মন্দিরে আয়োজিত হল নজরুল জয়ন্তী:
1 min read

আসানসোল :বুধবার বিকেলে ইসমাইল ছোটরায় দুর্গা মন্দিরে নজরুল জয়ন্তী পালন করা হলো । এই অনুষ্ঠানটি মহিলারাই পরিচালনা করেন। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজনে রিতা রায় মালা রায় মুনমুন গুহ শিবানী রায় সহ এলাকার মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এলাকার পৌরপিতা ডক্টর দেবাশীষ সরকারেরও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি । তবে তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি সব সময় এই অঞ্চলের মানুষের পাশে থাকবেন।












