আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল স্প্রিঙ্গ ক্যাম্প:
1 min read

আসানসোল :আসানসোল নর্থ পয়েন্ট স্কুল এর পক্ষ থেকে স্প্রীঙ্গ ক্যাম্প ২০২৩ এর আয়োজন করা হয় এখানে নার্সারি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ছাত্র-ছাত্রীরা ক্যাম্পে অংশগ্রহণ করে এই ক্যাম্পে ছাত্রছাত্রীদের জন্য নানারকম অ্যাক্টিভিটিজের আয়োজন করা হয়েছিল এর মধ্যে ওয়াটার পোলো বোর্ড বালান্সিং পা দিয়ে বেলুন ফাটানো ঘোড়সওয়ারি সহ আরো নানারকম খেলাধুলার আয়োজন করা হয়েছিল যেখানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উৎসাহ সহকারে অংশগ্রহণ করে


এই আয়োজনের উদ্দেশ্য ছিল যাতে বিদ্যালয় ছাত্র ছাত্রীরা তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারে এবং লেখাপড়া ছাড়াও অন্যান্য বিষয়েও তাদের প্রতিভার বিকাশ ঘটে এই শিবিরে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে । এই শিবির কুড়ি মার্চ থেকে শুরু হয়েছে যা ২২ মার্চ পর্যন্ত চলবে । এই শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক বিদ্যার্থীকেই সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় এই শিবির নিয়ে ছাত্রছাত্রীরা ছাড়াও তাদের অভিভাবকেরাও উৎসাহিত ছিলেন তাঁরাও মুক্তকণ্ঠে এই আয়োজনের প্রশংসা করেন ।












