shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday

Asansol Times

Asansol Times News

WhatsApp Image 2025-05-17 at 11.36.44 AM
WhatsApp Image 2025-05-17 at 11.36.45 AM
WhatsApp Image 2025-05-05 at 10.37.07
WhatsApp Image 2024-12-02 at 3.16.11 PM
g1
G2
logo
rajhans FNL
asn
WhatsApp Image 2023-11-13 at 3.05.53 PM
IMG-20220308-WA0001
IMG-20220314-WA0011
Slide
file_00000000b4247208a6608831137125d0
IMG-20260623-WA0039

*আশি বছরে পদার্পণ আসানসোলের ঐতিহ্যবাহী সুভাষ সমিতির, রক্তদান শিবিরের আয়োজন*

1 min read

আসানসোল :

*আসানসোল:* ১৯৪৭ সালে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার ঠিক পরেই প্রতিষ্ঠিত হয়েছিল আসানসোলের সুভাষ সমিতি। আসানসোল তথা পশ্চিম বর্ধমানের সবথেকে পুরনো এই সংগঠন আজ দীর্ঘ পথ অতিক্রম করে ২০২৬ সালে ৮০ বছরে পদার্পণ করলো।

এই উপলক্ষ্যে সমিতির পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির দীর্ঘ ৩০ বছর ধরে চলে আসছে।

এ বিষয়ে সুভাষ সমিতির সভাপতি কঙ্কন রায় জানান, “আমাদের সুভাষ সমিতি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আসানসোলের সব থেকে পুরনো সংগঠন। দীর্ঘ পথ অতিক্রম করে আজ ২০২৬ সালে আমরা ৮০ বছর বয়সে পদার্পণ করেছি।”

তিনি আরও জানান, সুভাষ সমিতির একাধিক শাখা সংগঠন রয়েছে – সুভাষ যোগাসন কেন্দ্র, সুভাষ চিকিৎসা কেন্দ্র, সুভাষ লাইব্রেরী, সুভাষ সুর সাধনা, সুভাষ নিউ রয় অপেরা যাত্রা সংগঠন, সুভাষ নাট্য সংস্থা সহ আরও অনেক শাখা। এই সকল শাখা সংগঠনকে নিয়েই দীর্ঘ ৮০ বছর ধরে সুভাষ সমিতি সামাজিক কাজ করে যাচ্ছে।

আজকের শিবিরে প্রায় ৫০ থেকে ৬০ জন রক্তদাতা রক্তদান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আসানসোলবাসীর কাছে আবেদন জানিয়ে বলেন, “রক্তদান করুন। রক্তদান জীবন দান। আপনার এক ইউনিট রক্ত একটি মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কাজকর্মে আগেও ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও থাকবো। একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলেই সমাজের উন্নতি হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page