*বঙ্গীয় সঙ্গীত পরিষদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত আসানসোলে, প্রায় তিনশো পরীক্ষার্থীর অংশগ্রহণ*
1 min read
আসানসোল :বঙ্গীয় সঙ্গীত পরিষদের উদ্যোগে আসানসোলের হসপিটাল মোড় এলাকায় সব পেয়েছির আসর প্রাঙ্গনে বার্ষিক জয়েন্ট কম্পিটিশন তথা পরীক্ষা অনুষ্ঠিত হলো । এই পরীক্ষা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অনুমোদিত।
সংস্থার পক্ষ থেকে শ্যামল ধীবর জানান, এই পরীক্ষা ১৯৯২ সাল থেকে শুরু হয়েছে। এর আগেও নাচ ও গানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ ছিল শেষ পরীক্ষা।
তিনি বলেন, “এটা বঙ্গীয় সঙ্গীত পরিষদের বার্ষিক যে পরীক্ষা রেজাল্ট আসে, সার্টিফিকেট আছে। আজকে এখানে জয়েন্ট কম্পিটিশন আছে।”
আজকের এই কেন্দ্রে প্রায় তিনশো জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। এছাড়া আরও একটি সেন্টারেও প্রায় তিনশো জন পরীক্ষার্থী বসেছিল। সব মিলিয়ে সকল স্কুলের ছেলে-মেয়েরা যারা সারা বছর ক্লাস করেছে, তারাই এই পরীক্ষায় অংশ নিয়েছে।
এদিন পরীক্ষা নেওয়ার জন্য সিওডি থেকে বিচারকরা এসেছিলেন। স্কুলের প্রিন্সিপালও উপস্থিত ছিলেন। সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় পরীক্ষা।














