সারথী ক্লাবের উদ্যোগে অহরাত্র নাম সংকীর্তনের আয়োজন রক্তদান শিবিরও আয়োজিত!
1 min read
আসানসোল :আসানসোল গ্রাম উপর পাড়া অঞ্চলে অবস্থিত সারথি ক্লাবের পক্ষ থেকে অহরাত্রি নাম সংকীর্তনের আয়োজন করা হয়। আজ পয়লা জ্যৈষ্ঠ শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার সারথি ক্লাব প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে সারথি ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। শনিবার রাত ৮ টায় অধিবাসের আয়োজন করা হয়েছে। দোসরা জ্যৈষ্ঠ নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। রবিবার এই নাম সংকীর্তন আয়োজিত হবে তারপরের দিন অর্থাৎ সোমবার তেসরা জ্যৈষ্ঠ পালা কীর্তন আয়োজিত হবে যেখানে কলকাতা থেকে আগত প্রিয়াঙ্কা হালদার এবং সম্প্রদায় লীলা কীর্তন পরিবেশন করবেন। এই পালা কীর্তন তেসরা জ্যৈষ্ঠ সন্ধ্যা ৭:৩০ মিনিটে আয়োজিত করা হবে মঙ্গলবার বিভিন্ন সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ বিষয়ে আসানসোলের বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী শচীন রায় বলেন যে প্রত্যেক বছরের মতো এই বছরও এই নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে তিনি বলেন এই আয়োজন গ্রাম বাংলার এক ঐতিহ্য যা আসানসোলের বুকে সারথী ক্লাব ফুটিয়ে তুলেছে এর জন্য তিনি সারথি ক্লাবকে ধন্যবাদ দেন














