আসানসোল গ্রাম উপর পাড়ার সারথী ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হলে রক্তদান শিবির
1 min read
আসানসোল :কথায় বলে পশ্চিমবঙ্গে বারো মাসে তেরো পার্বণ এখানে প্রত্যেক মাসেই কোন না কোন অনুষ্ঠানের আয়োজন করা হয় যা এই রাজ্যের মানুষের সাংস্কৃতিক সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে আসানসোল গ্রাম উপর পাড়া এলাকায় বিগত বেশ কয়েক বছর ধরে সারথী ক্লাবের পরিচালনায় এরকম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে । প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষে এবং জৈষ্ঠ মাসের আরম্ভের সময়ে আসানসোল গ্রাম উপর পাড়ার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বছরও সারথি ক্লাবের পক্ষ থেকে অহরাত্রি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান পাঁচই জ্যৈষ্ঠ শুরু হলো যা চলবে ৭ই জ্যৈষ্ঠ অধিবাস ৬ জ্যৈষ্ঠ নাম সংকীর্তন এবং ৭ ই জ্যৈষ্ঠ অর্থাৎ বৃহস্পতিবার পালা কীর্তনের আয়োজন করা হয়েছে এরই মাঝে সারথী ক্লাবের পক্ষ থেকে তাদের সামাজিক দায়বদ্ধতা কে সামনে রেখে এই তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন আসানসোল গ্রাম উপর পাড়া এলাকায় অবস্থিত সারথী ক্লাব প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে মোট ৩১ জন রক্ত যাতে স্বেচ্ছায় রক্তদান করেন এখানে আসানসোলের বিশিষ্ট শিল্পপতি এবং সমাজ সেবী তথা আসানসোল গ্রাম এলাকার ভূমিপুত্র শচীন রায় উপস্থিত ছিলেন। এছাড়াও সারথী ক্লাবের বহু বিশিষ্ট পদাধিকারী এবং সদস্যরা উপস্থিত ছিলেন এখানে রক্তদানের মাধ্যমে সারথী ক্লাবের পক্ষ থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আরম্ভ করা হয়।












