দুর্গাপূজার আগে 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তীর নেতৃত্বে চালানো হলো সাফাই অভিযান:
1 min read
আসানসোল :আর কিছুদিন পর বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো শুরু হবে দুর্গাপুজো মানে কয়েকটা দিন বাঙালি তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে আনন্দে মাতোয়ারা হয়ে থাকতে চায় এমন অবস্থায় আশেপাশে যদি নোংরা আবর্জনা থাকে তাহলে সেই আনন্দে কোথাও না কোথাও ভাঁটা পড়ে। মানুষের সেই আনন্দ যেন কোনোভাবেই কম না হয় তা সুনিশ্চিত করতে আসানসোল পৌরসভা সমস্ত এলাকায় সাফ সাফাইয়ের উপর বিশেষ জোর দিয়েছে এরই অঙ্গস্বরূপ আসানসোল পৌরসভার সাতাশি নম্বর ওয়ার্ডের পৌর পিতা তরুণ চক্রবর্তী তাঁর ওয়ার্ডে সাফ সাফাই নিয়ে সদা সচেষ্ট। তরুণ চক্রবর্তী আজ নিজে দাঁড়িয়ে থেকে ৮৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাফ সাফাইয়ের কাজ করান। এ বিষয়ে তরুণ চক্রবর্তী জানান যে গোটা বছরই তিনি তাঁর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মানুষকে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু যেহেতু দুর্গা পুজো আসন্ন তাই এখন তিনি সাফ সাফাই এবং নাগরিক পরিষেবা যেন মানুষ ঠিকমতো পায় সেদিকে আরো বিশেষ নজর রাখছেন এবং তাই আজ সাতাশি নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাফ সাফাই অভিযান চালানো হলো












