আসানসোল পৌরসভার ৮৭ নাম্বার ওয়ার্ডের শিক্ষা নিকেতন হাই স্কুলের পক্ষ থেকে পৌরপিতা তরুণ চক্রবর্তী নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন:
1 min read

আসানসোল :কথায় বলে রক্তদানের চেয়ে মহান দান আর কিছু হয় না তাই সমাজের বিশিষ্ট ব্যক্তিরা মানুষকে রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান আজ আসানসোল পৌরসভা সাতাশি নম্বর ওয়ার্ডের ডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতন হাই স্কুলের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্থানীয় পৌর পিতা তরুণ চক্রবর্তীর নেতৃত্বে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এখানে রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও সমাজের বহু গন্যমান্য ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন এ সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিদের উপস্থিতিতে এখানে বহু সংখ্যক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এ বিষয়ে রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন যে আজ এই হাই স্কুল পরিসরে যেভাবে তরুণ চক্রবর্তীর নেতৃত্বে এবং এই স্কুলের সমস্ত কর্তৃপক্ষের পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা প্রশংসার দাবি রাখে তিনি বলেন রক্তদানের চেয়ে মহান দান আর কিছু হয় না। তাই তিনি সকলকে রক্তদানদের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তরুণ চক্রবর্তী জানান যে আজ স্কুলের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তিনি স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান এবং বলেন যে আগামী দিনেও যদি তাঁর ওয়ার্ডে কোন সংগঠন বা সংস্থার রক্তদান শিবিরের আয়োজন করতে চায় তাহলে পৌর পিতা হিসেবে তিনি অবশ্যই সহযোগিতা করবেন।












