shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday shilpanchaltoday
April 18, 2026

Asansol Times

Asansol Times News

WhatsApp Image 2025-05-17 at 11.36.44 AM
WhatsApp Image 2025-05-17 at 11.36.45 AM
WhatsApp Image 2025-05-05 at 10.37.07
WhatsApp Image 2024-12-02 at 3.16.11 PM
g1
G2
logo
rajhans FNL
asn
WhatsApp Image 2023-11-13 at 3.05.53 PM
IMG-20220308-WA0001
IMG-20220314-WA0011
Slide

আসানসোল পৌরসভার ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী কোটালডিহি এলাকায় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে রইলেন উপস্থিত:

1 min read

আসানসোল :আসানসোল পৌরসভার ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী সেই ওয়ার্ডের মানুষকে নাগরিক সুবিধা প্রদান করার বিষয়ে যতটা যত্নবান ঠিক ততটাই তাঁর আগ্রহ যাতে এখানকার যুব সম্প্রদায় তাদের ভেতরের প্রতিভাকে বিকশিত করার সুযোগ পায়। এই মনোভাব নিয়ে তিনি এই এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধুলার বিষয়কে উৎসাহ প্রদান করেন এবং চেষ্টা করেন যাতে ৮৭ নম্বর ওয়ার্ডের যুব সম্প্রদায় তাদের প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরার মঞ্চ পায়। এরই অঙ্গস্বরূপ তাঁর উৎসাহ দানে কোটালডি ফুটবল ময়দানে স্থানীয় ক্লাবের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে বহু সংখ্যক মানুষ এই দুদিন বাঙালির প্রাণের খেলা ফুটবল নিয়ে মেতে রইল। রবিবার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো যেখানে বহু সংখ্যক মানুষ চূড়ান্ত পর্বের খেলাতে এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলেন। চূড়ান্ত পর্বের খেলাতে ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন ও দুই টিমের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। এক অত্যন্ত উত্তেজনা পূর্ণ ম্যাচের শেষে তরুণ চক্রবর্তী বিজেতা এবং উপবিজেতা টিমকে পুরস্কার প্রদান করেন। এই বিষয়ে তরুণ চক্রবর্তী বলেন যে একজন কাউন্সিলরের জন্য সেই ওয়ার্ডের মানুষকে নাগরিক সুবিধা প্রদান করা তাঁর প্রথম কর্তব্য কিন্তু এরই সাথে তিনি মনে করেন যে একজন কাউন্সিলরকে যেহেতু পৌরপিতা বলা হয় তাই একজন অভিভাবক হিসেবে তাঁর এটি কর্তব্য যে তাঁর ওয়ার্ডের যে সমস্ত প্রতিভাবান মানুষেরা বিশেষ করে যুব সম্প্রদায়ের ছেলেমেয়েরা আছে তাদের নানা রকম প্রতিভাকে তুলে ধরা দরকার। তাই তিনি এই ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক আয়োজনের সাথে যুক্ত থাকতে চান এবং আজ এই প্রতিযোগিতায় এসে তিনি খুবই আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page