৮৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ চক্রবর্তীর নেতৃত্বে ডামরা জোড়া কালী মন্দির প্রাঙ্গণে চারা গাছ ও ত্রিপল বিতরণ অনুষ্ঠান:
1 min read
আসানসোল :আসানসোল পৌরসভার ৮৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তীর নেতৃত্বে
আজ ৮৭ নং ওয়ার্ডের ডামরা জোড়া কালী মায়ের মন্দির প্রাঙ্গণে শ্রাবন মাসের তৃতীয় সোমবারে যজ্ঞ অনুষ্ঠানের পাশাপাশি,ফুটবল, চারা গাছ ও ত্রিপল বিতরণ করা হয়। এখানে বিশেষভাবে উপস্থিত ছিলেন আসানসোল পৌরসভার এমএমআইসি সুব্রত অধিকারী মানস দাস আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু ,ওয়ার্ড সভাপতি স্বপন বাউরী ও স্থানীয় ভক্তবৃন্দ। এদিন সমস্ত অতিথিদের তরুণ চক্রবর্তীর নেতৃত্বে সম্মানিত করা হয় এবং অতিথিদের হাত দিয়ে চারা গাছ ত্রিপল ও ফুটবল বিতরণ করা হয়। উপস্থিত প্রত্যেক অতিথির পক্ষ থেকে এই প্রয়াসকে সাধুবাদ জানানো হয় এবং যেভাবে তরুণ চক্রবর্তীর নেতৃত্বে ৮৭ নম্বর ওয়ার্ডে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় তার প্রশংসা করা হয়












