আয়োজিত হলো “নিখিলবঙ্গ মেধা অন্বেষণ ২০২৩ “এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান:
1 min read

বার্নপুর :পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর চক্রের পক্ষ থেকে “নিখিলবঙ্গ মেধা অন্বেষণ ২০২৩ “এর বহু প্রতিক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংঘটিত হলো । প্রায় চার শতাধিক অভিভাবক অভিভাবিকাদের উপস্হিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনের জেলা সম্পাদক মধুমিতা রায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন । উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ গোস্বামী, জেলা কমিটির সদস্য দিব্যেন্দু চ্যাটার্জী , নারায়ন চ্যাটার্জী ও পরমেশ্বর আনন্দ চৌধুরী, সার্কেল নেতৃত্ব তাপ্তি বিশ্বাস ,সুহৃদ কাঞ্জীলাল, সুজিত পাল, প্রশান্ত হেমব্রম, শুভেন্দু চ্যাটার্জী, দেবাশীষ চ্যাটার্জী,প্রাক্তন নেতৃত্ব মীনা কর্মকার , তুষার গোস্বামী ও তৃপ্তি আইচ । মেধা তালিকায় জায়গা করে নিয়েছে ২৬ জন শিক্ষার্থী। প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্য ছাড়াও সাধারণ শিক্ষক শিক্ষিকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকলের সহযোগিতায় সুচারুভাবে সম্পন্ন হলো এই অনুষ্ঠান।












