আসানসোল প্রতীতি পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে বেশ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হলো কম্বল ও গরম চাদর:
1 min readপুরুলিয়া :মহিলা পরিচালিত ওয়েল ফেয়ার সোসাইটি আসানসোল প্রতীতি পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার লোয়াবেড়া অঞ্চলে পুরুলিয়া সদর হাসপাতালের ডক্টর নয়ন মুখার্জির সহযোগিতায় দরিদ্র মানুষের সাহায্যের জন্য একটি পদক্ষেপ নেওয়া হয়। এদিন সংস্থার মাধ্যমে 80 টি কম্বল 50টি গরম চাদর 50টি শাড়ি একশ টি কেক বিস্কুট চকোলেট ইত্যাদি প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে তাঁরা সময়ে সময়ে এই ধরনের সামাজিক কাজ করে থাকেন যেহেতু শীত এসে গেছে তাই সমাজের যে সমস্ত মানুষেরা আর্থিক দিক থেকে একটু পিছিয়ে তাদের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং এখানে বেশ কিছু শিশুর হাতে কেক চকলেট ইত্যাদি তুলে দেওয়া হয় । সংস্থার সদস্যরা জানেন যে ভবিষ্যতেও তাঁদের সংগঠনের পক্ষ থেকে এই ধরনের কাজ করা হবে












