পৌরপিতা ডাক্তার দেবাশীষ সরকারের নেতৃত্বে আসানসোলের ৬০ ফুট রোডটি করা হলো চলাচলের যোগ্য:
1 min read

আসানসোল :আসানসোল পৌরসভা ৮৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যান ডক্টর দেবাশীষ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আজ ৮৪ নম্বর ওয়ার্ড এলাকার ইসমাইল অঞ্চলের ৬০ ফুট রাস্তাটি মেরামত করা হলো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসন্ন তার আগে এখানকার রাস্তাটির অবস্থা বেহাল ছিল যার ফলে এখানকার মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছিল ৮৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর দেবাশীষ সরকার মানুষের এই কষ্টকে উপলব্ধি করলেন এবং তিনি দুর্গাপুজোর আগে এখানকার মানুষকে এক উপহারস্বরূপ এই রাস্তাটির মেরামত করে দিলেন যাতে পূজার সময় মানুষের এই রাস্তা দিয়ে চলাচল করতে কোন রকম অসুবিধা না হয় রাস্তাটি মেরামত এবং চলাচলের যোগ্য হওয়াতে স্থানীয় মানুষেরা অত্যন্ত খুশি তাঁদের বক্তব্য যে বিগত কুড়ি বছরে এখানে সিপিএম এবং বিজেপির কাউন্সিলর থাকাকালীন এই ওয়ার্ডের কোন উন্নতি হয়নি কিন্তু যেভাবে ডাক্তার দেবাশীষ সরকারের নেতৃত্বে এখানে উন্নয়নের কাজ হচ্ছে তা এক কথায় অনবদ্য তাঁরা সকলেই সমস্বরে ডাক্তার দেবাশীষ সরকারকে তাঁর কাজের জন্য ধন্যবাদ জানান












