বোরো চেয়ারম্যান ডক্টর দেবাশীষ সরকারের নেতৃত্বে হলো পতাকা উত্তোলন:
1 min read

আসানসোল :আজ সারা দেশের সাথে সাথে আসানসোল শিল্পাঞ্চলেও মহাসমারোহে দেশের স্বাধীনতা দিবস উদযাপিত করা হয়। আজ আসানসোল পৌরসভার
৮৪ নং ওয়ার্ড এর পৌরপিতা তথা ৬ নং বোরো চেয়ারম্যান ড দেবাশীষ সরকারের উপস্থিতিতে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় । পৌরসভার ৮৪ নং ওয়ার্ডের মূল কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮৪ নং ওয়ার্ডের সভাপতি দেবদাস দাস এবং ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কবিতা লায়েক। এছাড়াও এই ওয়ার্ডের বহু তৃণমূল কংগ্রেস কার্যকর্তা ও কর্মীরা এখানে উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান ডক্টর দেবাশীষ সরকার এখানে পতাকা উত্তোলন করেন তিনি বলেন যে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে ভারত কয়েক শতাব্দী পুরনো দাসত্ব শৃংখল ছিন্ন করে স্বাধীন হয়েছিল তিনি বলেন যে যদি ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে হয় তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং তাহলেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারত গঠন করা সম্ভব হবে












