একুশে জুলাই এর স্মরণে ৮৪ নম্বর ওয়ার্ডে হলো মহা মিছিল:
1 min read
*আসানসোল* :অমর একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো উপলক্ষে ৮৪ নং ওয়ার্ডের সভাপতি দেবদাস দাসের নেতৃত্বে এবং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের উপস্থিতিতে এক মহা মিছিল করা হলো। এখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে 21শে জুলাই এর সভা নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকের মনেই একুশে জুলাই ১৯৯৩ সালে নিহত তাঁদের সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ছিল তাঁদের কথাবার্তায় এবং তাঁদের অনুভূতিতে স্পষ্ট যে তাঁরা সেই ১৩ জন আন্দোলনকারীকে ভুলে যাননি যারা মমতা ব্যানার্জি নেতৃত্বে সচিত্র ভোটার পরিচয় পত্রের দাবিতে আন্দোলন করছিলেন এবং পুলিশের গুলিতে মারা যান। এই মিছিলের মাধ্যমে তাঁরা সকলকে একুশে জুলাই কলকাতা যাওয়ার আহ্বান জানান যাতে এই দিনটিকে সাফল্যমন্ডিত করে তোলা যায়












