হোলি উপলক্ষে ইসমাইল ছোট রায়পাড়া দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান:
1 min read
আসানসোল :হোলি উপলক্ষে আসানসোলের ইসমাইল ছোট রায় পাড়া দুর্গা মন্দিরের সাথে যুক্ত মহিলা সদস্যদের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে আসানসোল পৌরসভার ছ নাম্বার বোরো চেয়ারম্যান ডাক্তার দেবাশীষ সরকার মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মালা রায় রিতা রায় রূপু রায় অনিমেষ রায় সহ ছোটরায় পাড়া দুর্গা মন্দিরের আরো বহু সদস্যরা উপস্থিত ছিলেন এখানে ডাক্তার দেবাশীষ সরকারকে বোরো চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য সংবর্ধনা দেওয়া হয় ।

দুর্গা মন্দিরের সদস্যদের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এরই সাথে এখানে হোলি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । ডাক্তার দেবাশীষ সরকার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বলেন যে তাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করার জন্য তিনি সব রকম ভাবে সচেষ্ট হবেন তিনি এজন্য সকলের সহযোগিতা প্রার্থনা করেন এবং সকলকেই হোলির শুভেচ্ছা দেন












