*বার্নপুরের প্রান্তিক ক্লাবের কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে পূজা ও মেলার আয়োজন*
1 min read
বার্নপুর :শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বার্নপুরের প্রান্তিক ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বিশাল পূজা ও মেলার আয়োজন করা হয়েছে। এই বছর এই মেলা ৭৪ বছরে পদার্পণ করল। ৪ঠা সেপ্টেম্বর থেকে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব ও মেলা। ১৭ দিন ব্যাপী এই মেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ পূজার পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ এবং বিশাল মেলা। দূর-দূরান্ত থেকে বহু মানুষ এই মেলায় ভিড় জমান প্রতি বছর।
৭৪ বছরের এই ঐতিহ্যবাহী মেলা বার্নপুর তথা আসানসোল শিল্পাঞ্চলের অন্যতম আকর্ষণ। আলোকসজ্জায় সেজে উঠছে গোটা ক্লাব চত্বর।
মেলা চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।














