বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নিরলস কাজ করার জন্য আসানসোল আনন্দমকে করা হলো সম্মানিত
1 min readআসানসোল :বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিগত কয়েক বছর ধরে নিরন্তর নিরলস ভাবে কাজ করে যাওয়ার জন্য আসানসোল আনন্দমকে বেঙ্গল নিউজ টুডের পক্ষ থেকে গতকাল আসানসোল ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আসানসোল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 3.0 প্রদান করা হলো। এখানে বারাবনির বিধায়ক অরিজিৎ রায় বিখ্যাত লেখিকা মুক্তিলেখা রায়চৌধুরী মাইথন অ্যালওয়েস লিমিটেডের চেয়ারম্যান সুভাষচন্দ্র আগারওয়াল সহ আরো বহু বিখ্যাত মানুষেরা উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে আসানসোল আনন্দকে তাদের নিরলস সমাজসেবা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। এই বিষয়ে আসানসোল আনন্দমের সেক্রেটারি সোমনাথ ব্যানার্জি বলেন যে এই পুরস্কার শুধু একা তাঁর নয় এই পুরস্কার আসানসোল আনন্দমের সাথে যুক্ত প্রত্যেকটি মানুষের আসানসোল আনন্দমে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে এই পুরস্কারটি তাদের তাদের অভিভাবকদের আসানসোল আনন্দমের স্টাফ শুভাকাঙ্ক্ষী টিচার সকলের । তিনি বলেন যে এই সমস্ত মানুষগুলিকে নিয়ে আসানসোল আনান্দম এতটা পথ অতিক্রান্ত করতে পেরেছে এবং তাঁর বিশ্বাস যে ভবিষ্যতেও একই রকম ভাবে সমস্ত বাধা-বিপত্তি পার করে এগিয়ে যাবে।














