আজ থেকে শুরু হল আসানসোলের ঐতিহ্যবাহী গাজন উৎসব
1 min read
:কথায় বলে বাংলায় বারো মাসে তেরো পার্বণ আজ থেকে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে আসানসোলেও গাজন উৎসবের আরম্ভ হল আজ আসানসোল গ্রাম অঞ্চলের বাসিন্দারা এই গাজন উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে মেতে উঠলেন এখানে একটি বিশাল শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রাটি শিব মন্দিরে এসে পৌঁছায় এখানে বিশাল সংখ্যায় শিবের ভক্তরা উপস্থিত ছিলেন এই বিষয়ে শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর জীউ দেবোত্তর ট্রাস্ট আসানসোল গ্রামের সভাপতি শচীন রায় জানান যে আজ থেকে 331 তম গাজন উৎসবের আরম্ভ হল আজ এক শোভাযাত্রা বের হয় যাতে এই আসানসোল গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন এছাড়াও এখানে আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় স্থানীয় কাউন্সিলর উদয় রায় আসানসোল বিসি কলেজের প্রিন্সিপাল ডাক্তার ফাল্গুনী মুখার্জী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন শচীন রায় জানান যে গাজন উৎসব এই অঞ্চলের এক বহু প্রাচীন এবং বিখ্যাত উৎসব আজ থেকে এই উৎসব শুরু হল এই অনুষ্ঠান আগামী ৬ দিন চলবে তিনি বলেন আজ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে কচিকাঁচারা নৃত্য অনুষ্ঠান করেন এবং কাল থেকে চার দিন যাত্রা অনুষ্ঠান হবে পয়লা বৈশাখ অবধি এই অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরা হবে তিনি বলেন ১৩ তারিখে ভক্তারা দন্ডি কেটে রামশায়ের ময়দান থেকে শিব মন্দির পর্যন্ত আসবেন যাতে তাদের মনোবাঞ্ছা পুর্ণ হয় এবং এরকম বহু মানুষ যাদের মনোকামনা পূর্ণ হয়েছে তারাও ঠাকুরকে ধন্যবাদ দেওয়ার জন্য দণ্ডী কাটবেন। ১৩ তারিখেই গাজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ বান ফোড়া অনুষ্ঠান হবে অর্থাৎ ভক্তারা নিজের শরীরে তীর ফুঁড়ে গোটা আসানসোল গ্রাম পরিক্রমা করবেন তিনি বলেন গাজন উৎসব এই রাঢ়বঙ্গের এক বহুল প্রচলিত উৎসব এবং তিনি সকলকেই এই উৎসবের অংশ হওয়ার জন্য আহ্বান জানান।












