নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশ দপ্তরে বড় সড় রদবদল
1 min read46 ADGP(LO)
: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আবারও বড় আকারে পুলিশ বিভাগে পুলিশ ইনস্পেক্টরদের বদলি করা হলো। আজ গোটা পশ্চিমবঙ্গের ১০৯ জন পুলিশ ইনস্পেক্টরকে বদলি করা হয়েছে। এদের মধ্যে আসানসোল সাউথ থানার ওসি কৌশিক কুন্ডুকেও বদলি করা হয়েছে। पुलिस সুপার কৌশিক কুন্ডুকে আসানসোল সাউথ থানা থেকে সরিয়ে ব্যারাকপুরে পাঠানো হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি ট্রাফিক বিভাগের ওসি বিশ্বজিৎ হালদারকে আসানসোল সাউথ থানার নতুন ওসি করা হয়েছে।

রানীগঞ্জ থানার ওসি বিকাশ দত্তকেও বদলি করা হয়েছে। বিকাশ দত্তকে চন্দননগর পাঠানো হয়েছে। অন্যদিকে রানীগঞ্জ থানার নতুন ওসি করা হয়েছে অমিত সিনহা মহাপাত্রকে।












