রানীগঞ্জে শুরু হয়ে গেল বিএলও দের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশান ফর্ম দেওয়ার প্রক্রিয়া
1 min read
রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট
রানীগঞ্জ :গোটা রাজ্যের সাথে সাথে রানীগঞ্জেও আজ থেকে এস আই আর শুরু হয়ে গেছে বিভিন্ন বুথে বুথ লেভেল অফিসাররা যাচ্ছেন এবং মানুষের হাতে এনুমারেশন ফর্ম তুলে দিচ্ছেন। আজ রানীগঞ্জের ৯১ নম্বর ওয়ার্ড অন্তর্গত ৭২ এবং ৭৫ নম্বর পার্ট এলাকায় স্থানীয় বুথ লেভেল অফিসাররা মানুষের বাড়ি বাড়ি যান এবং তাঁদের হাতে ফর্মটি তুলে দেন এরই সাথে তাঁরা মানুষকে বুঝিয়ে দেন যে কিভাবে তাঁরা সেই ফর্মটি পূরণ করবেন। আপনাদের জানিয়ে রাখি যে চিফ ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর করা হবে আজ অর্থাৎ ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক বুথে বুথ লেভেল অফিসাররা মানুষের বাড়ি গিয়ে এনুমারেশান ফর্ম তুলে দেবেন এবং প্রত্যেক মানুষকে সেগুলি ভরে আবার বুথ লেভেল অফিসারদের দিতে হবে। সমস্ত প্রক্রিয়া শেষ করার পর আগামী বছর ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে












