87 নম্বর ওয়ার্ডের ডামরা ব্রাহ্মণ পাড়াতে মা বামা কালীমন্দিরের শুদ্ধিকরণ অনুষ্ঠানের আয়োজন:
1 min read
আসানসোল :আজ ৮৭ নং ওয়ার্ডের ডামরা ব্রাহ্মণ পাড়াতে মা বামা কালী মন্দিরের শুদ্ধীকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে এই অঞ্চলের বহু ভক্তরা উপস্থিত ছিলেন। এরই সাথে এই ওয়ার্ডের পৌরপিতা তরুণ চক্রবর্তী ও ওয়ার্ড সভাপতি স্বপন বাউরীও উপস্থিত ছিলেন। এ বিষয়ে তরুণ চক্রবর্তী জানান যে আজ এই মন্দিরের শুদ্ধিকরণ অনুষ্ঠান আয়োজিত হল এখানে অন্যান্য ভক্তবৃত্তের সাথে উপস্থিত থেকে তিনিও আপ্লুত তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন যেন আগামী শারদীয়া সকলের জন্য ভালোভাবে কাটে












