৮৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ চক্রবর্তী পুজোর প্রাক্কালে মানুষের সেবায় আরো বেশি সচেষ্ট :
1 min read
আসানসোল :আসানসোল পৌরসভার 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী বছরের প্রত্যেক দিন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। পুজোর এই মরশুমে তিনি আরও বেশি করে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন যাতে কোথাও কোনো ভাবে মানুষের অসুবিধা না হয়। এরই অংশ হিসেবে গতকাল তাঁর ওয়ার্ডের 10 নম্বর ডাঙ্গা এলাকায় রাস্তার ওপর একটি শুকনো গাছ ভেঙে পড়ে যার ফলে মানুষের বিপদ হতে পারত। তরুণ চক্রবর্তী যখনই এই বিষয়টি জানতে পারেন তিনি সেখানে যান এবং নিজে দাঁড়িয়ে থেকে সেই গাছটি নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করেন যাতে কারো কোনো বিপদ না হয়। তাঁকে এই কাজে ওয়ার্ড সভাপতি স্বপন বাউরি সহযোগ করেন। এছাড়াও তিনি পুজোর প্রাক্কালে তাঁর ওয়ার্ডে নিয়মিত ঘুরছেন এবং যেখানে যা সমস্যা তা দুর করার চেষ্টা করছেন। এই বিষয়ে তিনি বলেন যে
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রত্যেক জনপ্রতিনিধিকে সব সময় মানুষের সাথে থাকার নির্দেশ দিয়েছেন। মেয়র বিধান উপাধ্যায়ও একই কথা বলেছেন। তাই দলের এক অনুগত সৈনিক ও এক দায়িত্ব পূর্ণ পৌর পিতা হিসেবে তিনি শুধু নিজের দায়িত্ব পালন করছেন












