৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে নর্দমা সাফাই এর কাজ করালেন:
1 min read

আসানসোল :আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় সমস্ত কাউন্সিলরদের নিজের নিজের ওয়ার্ডে সাফ সাফায়িয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে বলেছেন যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব আটকানো যায়। আজ ৮৭ নং ওয়ার্ডের ডামরা ব্রাহ্মণ পাড়ার ইউনাইটেড ক্লাবের আসেপাশের নর্দমা সাফাইয় করা হয় । স্থানীয় 87 নাম্বার ওয়ার্ডের পৌরপিতা তরুণ চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে এই কাজের পরিদর্শন করেন। তিনি সাফাই এর কাজে নিযুক্ত কর্মীদের জরুরি নির্দেশ দেন এবং গোটা এলাকা যাতে সুন্দর ভাবে পরিষ্কার করা হয় তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।












