সুইডি গ্রামে হারাধন পালের নেতৃত্বে আয়োজিত করা হয় সাত দিনব্যাপী ভাগবত কথা:
1 min read
আসানসোল :সুইডি গ্রামের হারাধন পালের নেতৃত্বে প্রতিবছরের মতো এই বছরও ভাগবত কথার আয়োজন করা হয়েছিল। ১৫ মে থেকে এই ভাগবত কথার আয়োজন করা হয়েছিল ২১ তারিখে এই ভাগবত কথার সমাপন হল। প্রত্যেক বছর এখানে হারাধন পালের নেতৃত্বে এই সাত দিনব্যাপী ভাগবত কথার আয়োজন করা হয় এই ভাগবত কথার শেষ দিনে এখানে নরনারায়ন সেবার ও আয়োজন করা হয় যেখানে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন এই বিষয়ে হারাধন পাল জানান যে এখানে ৭ দিনব্যাপী ভাগবত কথাটা আয়োজন করা হয়েছিল যেখানে শুধু সুঈডি গ্রাম ছাড়াও অন্যান্য এলাকার মানুষজনও এসেছিলেন এবং এই ভাগবত কথা শোনেন। তিনি জানান এই গ্রামের কালী মন্দিরে আয়োজিত এই ভাগবত কথার মাহাত্ম্য প্রচুর এই মন্দিরে যারাই আসেন তাদের মনোকামনা পূর্ণ হয়।












