ইসমাইল এলাকায় বড় রায় দুর্গা মন্দিরেও মহাসমারোহে ৩০০ বছরের বেশি সময় ধরে হয়ে চলেছে দুর্গাপুজোর আয়োজন:
1 min read
আসানসোল :আসানসোলের ইসমাইল এলাকায় বড় রায় দুর্গা মন্দির প্রাঙ্গণেও গত 300 বছরেরও বেশি সময় ধরে দুর্গাপুজোর আয়োজন হচ্ছে। এখানে বাংলা ১১৫৭ বঙ্গাব্দে পুজো শুরু হয় । তৎকালীন কাশিপুর রাজা শংকরি প্রসাদ সিং দেও এর তত্ত্বাবধানে তৎকালীন জমিদার রামকৃষ্ণ রায় জায়গীর হিসেবে ইসমাইল সহ আরো পাঁচটি মৌজা পান তখন থেকেই এখানে দুর্গা পূজার প্রচলন শুরু এখানে কাশিপুর রাজবাড়ির আদলে উল্টো ঠাকুরের প্রচলন অর্থাৎ মায়ের বাম দিকে কার্তিক এবং ডান দিকে গণেশ অবস্থান করেন সেই ঐতিহ্যকে বজায় রেখে গত ৩০০ বছরের বেশি সময় ধরে ইসমাইলের ছোট রায় বাড়ির দুর্গাপূজা হয়ে চলেছে এই বছরও মহাসমারোহে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। এখানের দূর্গা পূজার আয়োজনে এই কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন মুখার্জি সভাপতি অনুপ বন্দ্যোপাধ্যায় কোষাধ্যক্ষ সৌভিক রায় সহ কমিটির সমস্ত সদস্য এবং এই এলাকার সমস্ত স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা থাকে












