আসানসোল গ্রাম দোল উৎসব কমিটির পক্ষ থেকে পালিত হলো ১৭ তম বসন্ত উৎসব:
1 min read
আসানসোল :গোটা রাজ্যের সাথে সাথে আজ আসানসোলেও ঐতিহ্যবাহী দোল উৎসবের আয়োজন করা হলো ।

এরই অঙ্গস্বরূপ আজ আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে রামসায়ের ময়দানে ১৭ তম বসন্ত উৎসবের আয়োজন করা হলো এখানে আসানসোল গ্রাম ট্রাস্টি বোর্ড এর সভাপতি শচীন রায় স্বপন বিশ্বাস প্রভাকর রায় সুপ্রিয় রায় নিত্যানন্দ রায় সহ বহু মানুষ উপস্থিত ছিলেন তারা সকলেই দোলের উৎসবে মেটে ওঠেন এবং একে অন্যকে রঙে রঙে রঙিন করে তোলেন রামসায়ের ময়দানে এক টুকরো শান্তিনিকেতনের পরিবেশ তৈরি করা হয় যেখানে রবীন্দ্র সংগীত এবং বাংলার ঐতিহ্যবাহী গানের সুরে দোল উৎসব পালিত হয় ।













