আসানসোল পৌরসভার 87 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী মহিশীলা গ্রামে কমিউনিটি সেন্টার করতে নিলেন উদ্যোগ:
1 min read
আসানসোল :আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 87 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ চক্রবর্তীর নেতৃত্বে, মা মঙ্গল চণ্ডী মন্দিরের কাছে মহিশীলা গ্রাম এলাকায় ইন্দিরা গান্ধী মূর্তির পাশের জমিতে গতকাল পরিদর্শন করা হয়। এই প্রসঙ্গে তরুণ চক্রবর্তী বলেন, মহিশীলা গ্রাম এলাকার মানুষ দীর্ঘদিন ধরে তাঁদের ওয়ার্ডে একটি কমিউনিটি হল নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। এটা মাথায় রেখেই গতকাল পরিদর্শন করা হয়। সাধারণ মানুষের সুবিধার জন্য সেখানে একটি কমিউনিটি হল নির্মাণের চেষ্টা করছেন বলে জানান তিনি।












