প্যারওট নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শিশুদের জন্য আয়োজিত হল ড্রয়িং কম্পিটিশন
1 min read
আসানসোল :আসানসোলের মহীশিলা কলোনী এলাকার বটতলা অঞ্চলে দুর্গা মন্দিরে আজ প্যারওট নামক এক মহিলা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ছোট ছোট বাচ্চাদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় । এই অঙ্কন প্রতিযোগিতা তিন ভাগে বিভক্ত করে আয়োজিত করা হয় যেখানে প্রথম বিভাগে একেবারে খুদে শিশুদের নিজের মনের মত করে ছবি আঁকতে বলা হয়। এরপর দুই বিভাগে শিশুদের জন্য থিম দেওয়া হয়। বি গ্রুপের শিশুদের জন্য পরিবেশ বিষয়ক থিম দেওয়া হয় এবং তার পরের বিভাগের শিশুদেরকে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ওপর থিম দেওয়া হয়। এই তিন বিভাগের শিশুরা ছবি আঁকে। প্রত্যেক বিভাগে শিশুদেরকে তাদের ছবি আঁকার জন্য পুরস্কৃত করা হয়। এই বিষয়ে এই সংগঠনের এক সদস্যা পিংকি হাজরা বলেন যে গত পাঁচ বছর ধরে তাঁদের সংগঠনের পক্ষ থেকে এই ধরনের সামাজিক কাজকর্ম করা হচ্ছে এটি একটি সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত সামাজিক সংগঠন যার প্রাথমিক উদ্দেশ্য হল সমাজের বঞ্চিত শ্রেণীর পাশে দাঁড়ানো। তিনি বলেন যে প্রত্যেক বছর এই ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয় যেখানে প্রত্যেকে বিভাগে দেড়শর বেশি শিশুরা অংশগ্রহণ করে। তিনি বলেন যে এই সংগঠনের একমাত্র উদ্দেশ্য হলো বঞ্চিত শ্রেণীর সাথে থাকা। তারা প্রত্যেক বছর কম্বল বিতরণ করেন এবং পিতৃপক্ষের 15 দিন তারা গরীব মানুষদের জন্য কিছু না কিছু সেবা প্রদান করেন ।তিনি বলেন যে এটি একটি সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত সংগঠন এবং তাঁরা বিগত পাঁচ বছর ধরে এই ভাবেই সমাজের কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন এই শিশুদের জন্য ড্রইং কম্পিটিশন আয়োজনের একমাত্র উদ্দেশ্য হলো যে এই শিশুদেরকে একটি মঞ্চ প্রদান করা যাতে তারা তাদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারে এরই সাথে তিনি বলেন যে তাদের সংগঠনের পক্ষ থেকে সারা বছর ব্লাড ডোনেশন কম্বল বিতরণ সহ বিভিন্ন রকম সামাজিক কাজ করা হয়ে থাকে। আজকের এই ড্রয়িং কম্পিটিশন এর শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের পুরস্কৃত করা হয় এরই সাথে এখানে যোগা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ড্রয়িং কম্পিটিশনে গ্রুপ এতে প্রথম অধিকার করেন অরিত্র মন্ডল দ্বিতীয় স্থানে মেঘনা আদিত্য এবং তৃতীয় স্থানে আয়ুস গড়ায় আসেন । বি তে বিরাট রায় চৌধুরী অরুন্ধতী মন্ডল এবং শুভজিৎ গড়াই ক্রমশঃ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হন। অন্যদিকে গ্রুপ সি তে প্রথম স্থান অধিকার করেন শ্রী পর্না নায়ক দ্বিতীয় স্থানে আসেন সোহানী ঘোষ এবং তৃতীয় স্থান অধিকার করেন ঈশানী চ্যাটার্জী। এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি রিতা গোস্বামী এবং সেক্রেটারি চন্দনা সেনগুপ্ত সহ সাংগঠনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।














