স্বাধীনতা দিবস উপলক্ষে হিন্দু জাগরণ সমিতির পক্ষ থেকে পতাকা উত্তোলন ,ভারত মাতার পুজো
1 min read
আসানসোল :আজ গোটা দেশের সাথে সাথে আসানসোলেও মহা সমারোহে ভারতের 80তম স্বাধীনতা দিবস পালিত হলো । আসানসোলের বুধা পিএনটি এলাকায় ভারত মাতার মন্দিরে পুজো অর্চনা করা হয়। গত বছরের মতো এই বছরও হিন্দু জাগরণ সমিতির পক্ষ থেকে এই আয়োজন করা হয়। এই নিয়ে এই আয়োজন দ্বিতীয় বছর আয়োজিত হলো। আজ এখানে মহা সমারোহে শ্রদ্ধার সাথে ভারত মাতার পুজো করা হয়। সকালে হিন্দু জাগরণ সমিতির পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয় এবং এরপর ভারত মাতার মন্দিরে পুজো অর্চনা করা হয় এবং উপস্থিত মানুষদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এরই সাথে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়














