দোল উৎসব উপলক্ষে আসানসোলের ডিপোপাড়া এলাকায় চৈতন্য মহাপ্রভুর মন্দিরে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় করলেন পূজো সকলকে দিলেন দোল এবং হোলির শুভেচ্ছা
1 min read
:আজ গোটা রাজ্যের সাথে সাথে আসানসোলেও মানুষ দোল উৎসবে মেতে উঠলো আসানসোল পৌরসভার ডিপোপাড়া অঞ্চলে চৈতন্য মহাপ্রভুর মন্দিরেও আজ দোল উৎসবের আয়োজন করা হয় আমরা জানি যে পশ্চিমবঙ্গে চৈতন্য মহাপ্রভুর হাত ধরেই দোল উৎসবের সূচনা হয়েছিল এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও পশ্চিমবাংলার মানুষ দোল উৎসব পালন করেন আজ আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সকাল সকাল চৈতন্য মহাপ্রভুর মন্দিরে পৌঁছান এবং এখানে তিনি পূজা করেন এর পর স্থানীয় মানুষদের দোলের শুভেচ্ছা দেন তিনি বলেন যে দোল হলো মিলনের উৎসব চৈতন্য মহাপ্রভু সমাজের সমস্ত মানুষকে এই উৎসবের মাধ্যমে এক সূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন এবং সেই পরম্পরা আজও বহমান তিনি মানুষকে চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন কাটানোর পরামর্শ দেন যাতে মানুষে মানুষে কোনরকম ভেদাভেদ বা হানাহানি না থাকে। তিনি সকলকে দোল এবং হোলির শুভেচ্ছা দেন।














