আসানসোল পৌরসভার ৮৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ চক্রবর্তীর তত্ত্বাবধানে পুজোর আগে পুকুর ঘাট পরিষ্কার:
1 min read
আসানসোল :আর কিছুদিন পর পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আয়োজন করা হবে আসানসোল পৌরসভার পক্ষ থেকে যাতে এই উৎসবের মরশুমে কোন মানুষের কোন অসুবিধা না হয় তার জন্য মেয়র বিধান উপাধ্যায়ের পক্ষ থেকে সমস্ত কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাদের ওয়ার্ডে লাইট জল রাস্তা এবং সাফ সাফাই এর ব্যবস্থা ঠিকমত করা হয় আজ আসানসোল পৌরসভার সাতাশি নম্বর ওয়ার্ডের পৌর পিতা তরুণ চক্রবর্তী এই ওয়ার্ডের কোটালডিহি মন্ডল পুকুর ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজের পরিদর্শন করেন তাঁর তত্ত্বাবধানে এখানে মন্ডলপুকুর ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যাতে দুর্গা পূজার সময় কোন ভক্তের কোনরকম অসুবিধা না হয় এই বিষয়ে তরুণ চক্রবর্তী বলেন যে তিনি গোটা বছরই মানুষের পাশে থাকেন এবং এলাকার পৌর পিতা হিসেবে রক্ষণাবেক্ষণ করেন কিন্তু এখন যেহেতু দুর্গা পুজো আসন্ন তাই তিনি এলাকার সমস্ত পুকুর ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করাচ্ছেন আজ মণ্ডলপুকুর ঘাট পরিষ্কার করানো হচ্ছে তিনি বলেন যে এরকম করে এই ওয়ার্ডের সমস্ত পুকুর ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করানো হবে












