৮৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর তরুণ চক্রবর্তীর নেতৃত্বে মহিশীলা গ্রাম এলাকায় করা হলো জঞ্জাল সাফাই:
1 min read
আসানসোল :আসানসোল পৌরসভার পক্ষ থেকে সারা বছর পুরসভা এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করা হয়। কিন্তু দুর্গা পূজার প্রাক্কালে এই অভিযান আরও তরান্বিত করা হয়েছে। এরই অঙ্গস্বরূপ আজ ৮৭ নং ওয়ার্ডের মহিশীলা গ্রামের বিভিন্ন জায়গায় জঞ্জাল সাফাই করা হয় । এখানে এই ওয়ার্ডের পৌরপিতা তরুণ চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে এই সাফাই অভিযানের তদারকী করেন । তিনি বলেন আসানসোল পৌরসভার মহানগরিক বিধান উপাধ্যায় সারা বছর পৌরসভা এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন এবং জঞ্জাল মুক্ত রাখার জন্য প্রত্যেক কাউন্সিলরকে নির্দেশ দিয়ে থাকেন দূর্গা পূজার প্রাক্কালে তিনি আরো বিশেষ করে এই অভিযান করার নির্দেশ দিয়েছেন তাঁরই নির্দেশ অনুসারে আজ এই অভিযান চালানো হচ্ছে এলাকার সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জঞ্জাল মুক্ত করা হচ্ছে যাতে আগামী দুর্গাপূজার সময় কারো কোন অসুবিধা না হয়।













