অবিরাম বৃষ্টির ফলে ৮৭ নাম্বার ওয়ার্ডে ইলেকট্রিক লাইনের উপর গাছ পড়ে বিপত্তি, কাজের তদারকিতে ঘটনাস্থলে পৌর পিতা তরুণ চক্রবর্তী
1 min read
আসানসোল :বিগত শুক্রবার থেকে আসানসোল শিল্পাঞ্চল এলাকায় লাগাতার বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত হয়েছে। কাল এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ৮৭ নং ওয়ার্ডের ১০ নং ডাঙ্গাতে একটি গাছ ইলেকট্রিক তারের উপর পড়ে যাওয়ার জন্য লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু করা হয়। ইলেকট্রিক লাইন পরিষেবা তাড়াতাড়ি স্বাভাবিক করার কাজ শুরু হয় । স্থানীয় বাসিন্দাদের সাথে ৮৭ নাম্বার ওয়ার্ডের পৌরপিতা তরুণ চক্রবর্তী জল ঝড় মাথায় নিয়ে এখানে উপস্থিত ছিলেন। তিনি এই কাজের সাথে যুক্ত কর্মীদের যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করে ইলেকট্রিক পরিষেবা স্বাভাবিক করতে বলেন যাতে স্থানীয় মানুষদের বেশি ভোগান্তি না হয়।












