কাউন্সিলর তরুণ চক্রবর্তীর নেতৃত্বে ৮৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল খেলা দিবস:
1 min read
আসানসোল :আজ ৮৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে “খেলা হবে দিবস” উপলক্ষ্যে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এখানে স্থানীয় ক্রীড়া প্রেমী মানুষদের সাথেই ৮৭ নাম্বার ওয়ার্ডের পৌরপিতা তরুণ চক্রবর্তী,ওয়ার্ড সভাপতি স্বপন বাউরী সহ একাধিক টিএমসি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে তরুণ চক্রবর্তী বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যের সাথে সাথেই এই ওয়ার্ডেও খেলা হবে দিবস পালিত করা হয়। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের একটি মঞ্চ দিতে চান যাতে তারা আগামী দিনে তাদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারে এবং গোটা পৃথিবীতে এই রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে












